শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৮:৩৭ পিএম, ২০২১-০৮-২৩
বান্দরবানে কোভিড-১৯ সংকট মোকাবেলায় মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।সোমবার (২৩ আগষ্ট) সকালে বান্দরবান সেনা জোন হতে সেনা সদস্যগণ বান্দরবান জেলা জিমনেসিয়াম হলে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এ মানবিক সহায়তা প্রদাণ করেন। বান্দরবান সেনা জোন সুত্রে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এর নির্দেশে সোমবার (২৩ আগষ্ট) সকালে বান্দরবান সেনা রিজিয়নের তত্বাবধানে বান্দরবান সদর উপজেলার কর্মহীন পরিবারের মাঝে সেনাবাহিনীর পক্ষ হতে মানবিক সহায়তা স্বরুপ খাদ্য সামগ্রী বিতরণ করেন বান্দরবান সেনা জোন। বান্দরবান সেনা জোন হতে সেনা সদস্যগণ বান্দরবান জেলা স্টেডিয়াম জিমনেসিয়াম হলে সামাজিক দূরত্ব নিশ্চিত করে শতাধিক পরিবারের মাঝে এই সকল খাদ্য সামগ্রী বিতরণ করেন। এতে বান্দরবান সেনা জোন কমান্ডার লেঃ কর্ণেল আখতার উস সামাদ রাফি, বিএসপি, পিএসসি, জোন উপ অধিনায়ক মেজর মোঃ মোজাম্মেল হক রাসেল এবং জোন স্টাফ অফিসার ক্যাপ্টেন মু. ফারহান ইশরাক চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী বিতরণের সময় জোন কমান্ডার বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে সামাজিক দুরত্ব নিশ্চিত পূর্বক মানবিক সহযোগীতা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকের এই বিশেষ মানবিক সহায়তা কর্মসূচি। আমরা আমাদের নিজেদের বরাদ্দকৃত রেশন থেকে এবং নিজস্ব ব্যবস্থাপনায় সংগ্রহকৃত খাদ্য সামগ্রী জনসাধারণের মাঝে প্রদান করছি। আমাদের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে ও অব্যাহত থাকবে। করোনা বিস্তাররোধ কল্পে আমাদের সকলকে সামাজিক দূরত্ব নিশ্চিত, ফেস মাস্ক পরিধানসহ স্বাস্থ্য সচেতন হতে হবে।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited